ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

এক সপ্তাহ পর মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ

ads

দেশে বেড়েছে শীতের অনুভূতি। এর মধ্যেই আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কমে যাবে রাতের তাপমাত্রা। আর মাসের শেষ দিকে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।


আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভিন সংবাদ মাধ্যমকে জানান, বেশ কয়েকদিন ধরে সারাদেশেই কুয়াশার প্রভাব বেড়েছে। আর হিমেল বাতাসও বইছে। তবে, এটা শৈত্য প্রবাহ নয়। বঙ্গোপসাগরে উৎপন্ন একটি ঘূর্ণিঝড় প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সঞ্চয় করেছে। যা বাতাসের মাধ্যমে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল দিয়ে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। উত্তরের হিমালয় থেকে বাতাস দেশে প্রবেশ করায় দেশে ঠান্ডা অনুভূত হচ্ছে। বর্তমানে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই।


তিনি জানান, বর্তমানে দেশে হাল্কা থেকে মাঝারি আকারের কুয়াশা রয়েছে। আমরা এ অবস্থাকে কুয়াচ্ছন্ন অবস্থা বলি। আগামী সপ্তাহ থেকে এ অবস্থা কেটে যাবে এবং শৈত্যপ্রবাহ শুরু হবে। এক্ষেত্রে দিনের বেলা সূর্য্যের আলো থাকবে। রাতের তাপমাত্রা আরও কমে যাবে। এ মাসের শেষের দিকে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।


ads
ads
ads

Our Facebook Page